৬ মাসে ১৫ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার

২৯ জুলাই ২০২৬, ০৮:৫৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৬, ০৯:০০ PM
জ্বালানি

জ্বালানি © সংগৃহীত

দেশের চাহিদা মেটাতে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর মেয়াদের জন্য সরকারি পর্যায়ে (জি-টু-জি) ১৫ লাখ ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৬ হাজার ৮৮ কোটি ৫২ লাখ টাকা, যা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব তহবিল থেকে মেটানো হবে।

বুধবার (২৯ জুলাই) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বিপিসি ছয়টি আন্তর্জাতিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছ থেকে এই তেল সংগ্রহ করবে। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো হলো—থাইল্যান্ডের ওকিউটি, সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ইন্দোনেশিয়ার বিএসপি এবং ভারতের আইওসিএল।

আমদানি করতে যাওয়া ১৫ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মধ্যে ৯ লাখ ১৫ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল, ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন জেট এ-ওয়ান, ২ লাখ মেট্রিক টন ফার্নেস অয়েল, ১ লাখ মেট্রিক টন গ্যাসোলিন-৯৫ (আনলোডেড) এবং ৩০ হাজার মেট্রিক টন মেরিন ফুয়েল রয়েছে।

প্রতি ব্যারেলে প্রিমিয়াম ধরা হয়েছে—গ্যাস অয়েলে ৯.৫০ মার্কিন ডলার, জেট এ-ওয়ানে ১০.১৫ মার্কিন ডলার এবং গ্যাসোলিন-৯৫ (আনলোডেড)-এ ৮.৪৯ মার্কিন ডলার। এছাড়া ফার্নেস অয়েল ও মেরিন ফুয়েলের জন্য প্রতি মেট্রিক টনে যথাক্রমে ৬৬ ও ৮৫ মার্কিন ডলার প্রিমিয়াম নির্ধারণ করা হয়।

চলতি বছরের সালের জানুয়ারি থেকে জুন মেয়াদেও অনুরূপ জি-টু-জি চুক্তির আওতায় ১২ লাখ ৪০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয়েছিল। আগামী দ্বিতীয়ার্ধের চাহিদা মেটাতেই মূলত এই নতুন আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬