যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরুর সম্ভাবনায় কমছে তেলের দাম

২৭ জুলাই ২০২৬, ১১:১৬ AM
জ্বালানি তেলবাহী জাহাজ

জ্বালানি তেলবাহী জাহাজ © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনায় কমতে শুরু করেছে তেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার (২৭ জুলাই) এশিয়ার বাজারে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই দামও কমতে শুরু করেছে।

ইরানের ওপর টানা দুই রাত ধরে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক হামলা না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এর ফলে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা উন্মুক্ত হচ্ছে বলে তারা মনে করছেন। 

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের ‘ফিদায়েঁ’ ড্রোন, সৌদিতে সিআইএ কার্যালয়ে নিখুঁত হামলা

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫ দশমিক ৫৮ শতাংশ কমে ৯১ দশমিক ৩৮ মার্কিন ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৫ দশমিক ৪৬ শতাংশ কমে ৮৪ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্বরেকর্ড গড়লেন লিটন
  • ১৩ অক্টোবর ২০২৬
স্টাফ নার্স নিয়োগ দেবে ওয়ালটন ট্রাস্টি বোর্ড, আবেদন ২৪ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির সময় ৪০ লাখ বছর জাতির জীবন থেকে চলে যাচ্ছে
  • ১৩ অক্টোবর ২০২৬
বছরের পর বছর ‘প্রভাষক’ থাকার অভিযোগ শিক্ষকদের, নোট নিতে বলল…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় ব্যবস্থা নিবে সরকার: জাহেদ উর রহ…
  • ১৩ অক্টোবর ২০২৬
কর্মচারী নিয়োগ দেবে একশনএইড বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬