ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

২৩ জুলাই ২০২৬, ০৩:৪৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা এবং ইয়েমেনের হুথিদের হামলায় একটি সৌদি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনার প্রভাবে বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে।

বৃহস্পতিবার এশিয়ার বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ২০ ডলারে পৌঁছেছে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৫ ডলারের নিচে ছিল। যুদ্ধের একপর্যায়ে তা প্রায় ১২০ ডলারে পৌঁছে যায়। পরে এপ্রিল মাসে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলে তেলের দাম কিছুটা কমে আসে।

তবে জুলাইয়ের শুরুতে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কাই বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রধান কারণ।

শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের ৩৮ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬