আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০ মে ২০২৬, ০৭:২২ AM
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

রাজশাহীর কয়েকটি এলাকায় আজ রবিবার (১০ মে) সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। শনিবার (৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশে থাকা গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ কারণে রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে— দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া এবং উকিলের মোড়।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম
  • ২৯ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হল লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্…
  • ২৯ নভেম্বর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেপ্তার
  • ২৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ভুল, ৫ কর্মকর্তার বিরুদ্…
  • ২৯ নভেম্বর ২০২৬
আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
  • ২৯ নভেম্বর ২০২৬
বিইউবিটি ডিনস কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ ও সিএসএআ…
  • ২৯ নভেম্বর ২০২৬