আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলায়

১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ AM
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিউবো’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট নগরের বড় একটি অংশে ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকায় ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইনের উন্নয়ন এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনার জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিদ্যুৎবিহীন থাকবে যেসব এলাকা—চালিবন্দর, কাষ্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দরবাজার, আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলা রোড, বুরহান উদ্দিন মাজার এলাকা, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২

নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি কাজ চলাকালীন সময়ে সবার সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ বিভাগ।

এদিকে, সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেনে উন্নতিকরণ কাজের অংশ হিসেবে ৩৩ কেভি লাইনের তার উদ্ধারের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মল্লিকপুর ও দিরাই ফিডারের আওতাধীন মল্লিকপুর, মল্লিকপুর বাগানবাড়ি, ওয়েজখালী বাজার, ওয়েজখলি গ্রাম, বিসিক এলাকা, পুলিশ লাইন, কালিপুর, হাসনবসতসহ আংশিক এলাকায় এই বিদ্যুৎ বিভ্রাট কার্যকর থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সুনামগঞ্জের বিদ্যুৎ বিভাগ।

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু, করবেন যেভাবে
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যে ৭ অভ্যাস ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘুমের সময় কি কমিয়ে ফেলেছেন, দীর্ঘমেয়াদে যে প্রভাব পড়তে পারে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9