‎হবিগঞ্জের নবীগঞ্জ

ঝড়ে গাছ পড়ে সড়ক বন্ধ, বিদ্যুৎ নেই ঘণ্টার পর ঘণ্টা

১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৩ PM
ঝড়ে সড়কের ওপর ভেঙে পড়া গাছ

ঝড়ে সড়কের ওপর ভেঙে পড়া গাছ © টিডিসি

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঝড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টির প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত দুই দফায় দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। এ সময় উপজেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির ঘটনাও ঘটে।
‎
‎ঝড়ো হাওয়ার কারণে নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কের নাদামপুর এলাকা এবং নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের ইমামবাড়ি বাজারসহ কয়েকটি স্থানে বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যায়। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যানবাহন আটকা পড়ে। পরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে গাছ অপসারণ করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
‎
‎তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
‎
‎এদিকে ঝড়-বৃষ্টির মধ্যে বিদ্যমান লোডশেডিং পরিস্থিতির অবনতি ঘটে। নবীগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হয়নি।
‎
‎নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক আসাদুজ্জামান অনুজ জানান, প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাতের কারণে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের ইমামবাড়ি বাজার এলাকায় মূল বৈদ্যুতিক লাইনের ওপর গাছ পড়ে তার ছিঁড়ে যায়। এ ছাড়া পৌর এলাকার রাজাবাদসহ একাধিক স্থানে বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ে থাকায় সরবরাহ বন্ধ রয়েছে।
‎
‎তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে রাতে মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। তবে বৃহস্পতিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে কাজ শুরু করার কথা রয়েছে।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬