৩-৪ দিন গ্যাস না থাকার খবর ফেসবুকে, যা বলছে পেট্রোবাংলা

০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ PM
পেট্রোবাংলা

পেট্রোবাংলা © সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘আগামী ৩ বা ৪ দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে’—এমন খবরকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মর্মে একটি মহল কোনো কোনো সংবাদ মাধ্যমের ফটোকার্ড বানিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, যা পেট্রোবাংলা কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়েছে।

আরও বলা হয়, প্রকৃত বিষয় হলো, কক্সবাজারের মহেশখালীস্থ ২টি এলএনজি টার্মিনালের ১টি (সামিট এলএনজি) জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকার কারণে বর্তমান গ্যাসের সরবরাহ আগামী চার দিন দৈনিক ২৫৭০ থেকে ২২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। 

ফলে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ না হয়ে কোনো কোনো এলাকায় গ্যাসের সরবরাহ সাময়িক হ্রাস পেয়ে স্বল্প চাপ বিরাজ করতে পারে। জনগণকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

অপহরণের ১০ দিন পর কলেজছাত্র রিদোয়নকে উদ্ধার
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ পদে কর্মকর্তা নিয়োগ দেবে মার্কেন্টাইল ব্যাংক, আবেদন ১২ নভ…
  • ০৩ নভেম্বর ২০২৬
নারীদের ইমার্জিং নেশন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বিসিবির
  • ০৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • ০৩ নভেম্বর ২০২৬
হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেরিতে উপস্থিত উপজেলা স্বা…
  • ০৩ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে যুবককে তুলে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950