আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৩ AM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ AM
বিদ্যুৎ সরবরাহ

বিদ্যুৎ সরবরাহ © এআই সম্পাদিত

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য শুক্রবার (৬ নভেম্বর) সুনামগঞ্জে টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন প্রায় ৩৫ হাজার গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়বেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুনামগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমেদ।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি), সুনামগঞ্জের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ কেভি বাস শাটডাউন করা হবে।

এ কারণে পিডিবির ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ হয়ে যাবে এবং এর আওতাধীন সব ফিডারে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমেদ বলেন, রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। এতে আমাদের আওতাধীন প্রায় ৩৫ হাজার গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎবিহীন থাকবেন।গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীকে টার্গেট করে প্রতারণার চেষ্টা,…
  • ০৬ নভেম্বর ২০২৬
খরচ ছাড়াই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
  • ০৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কনসার্টে রাজধানীতে মঞ্চ মাতাবেন…
  • ০৬ নভেম্বর ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্রশ্ন দুবার, উত্তরপত্র …
  • ০৬ নভেম্বর ২০২৬
প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেপ্তা…
  • ০৬ নভেম্বর ২০২৬
ভুল প্রশ্নে পরীক্ষা, এক কলেজের ৩৮ পরীক্ষার্থী ফেল— ‘দায় নেব…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950