নারায়ণগঞ্জে আগামীকাল ১১ ঘন্টা গ্যাস সরবরাহ থাকবে না

২৮ মে ২০২৫, ০৯:২৯ AM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৫:৩০ PM
নারায়ণগঞ্জের মানচিত্র

নারায়ণগঞ্জের মানচিত্র © সংগৃহীত

খাল খনন প্রকল্পের গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) নারায়ণগঞ্জের ভুইগড় উত্তরপাড়া ও দেলপাড়াসহ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।

বুধবার (২৮ মে) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। 

এতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ২৯ মে ২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ০৮.০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৭:০০ ঘটিকা পর্যন্ত মোট ১১ (এগারো) ঘন্টা নারায়ণগঞ্জের ভুইগড় উত্তরপাড়া, দেলপাড়া,  নুরবাগ, শাহী মহল্লা, চিতাশাল, বউবাজার, পাগলা এলাকার সকল শ্রেনীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

আরও পড়ুন: বিশেষ বিসিএসের জন্য বিধিমালা সংশোধন, প্রজ্ঞাপন জারি

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে: রা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
একাদশ আবেদন: যেসব কলেজে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা মন্ত্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঘুষ.সাইট তৈরি করা ভাইরাল সেই শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দাফনের প্রায় ৫ মাস পর কবর থেকে আফগান নাগরিকের মরদেহ উত্তোলন
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে বিসিএস ক্যাডারসহ প্রথম শ্রেণির কর্মকর্তাদের …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
চিয়া সিড খাওয়ার আগে জেনে নিন এসব তথ্য
  • ০২ সেপ্টেম্বর ২০২৬