বিশেষ বিসিএসের জন্য বিধিমালা সংশোধন, প্রজ্ঞাপন জারি

২৮ মে ২০২৫, ০৭:২৬ AM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৫:৩০ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ফটো

বিশেষ বিসিএস আয়োজনের জন্য ‘বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা ২০১৪’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার রাতে (২৭ মে) এ সম্পর্কিত গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জানা গেছে, ৪৮তম বিসিএস হবে বিশেষ বিসিএস। এই বিসিএস আয়োজনের জন্যই বিধিমালা সংশোধনের করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায়, শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে ৬৮৩ জন এবং স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজার ৩০ জনকে চিকিৎসকের এন্ট্রি পদে নিয়োগের জন্য বিশেষ বিসিএস আয়োজন করতে পিএসসিকে জানানো হয়েছে। এরই অংশ হিসেবে বিধিমালা সংশোধন করা হয়েছে।

এর আগে সর্বশেষ ২০০৬ সালে ২৬তম বিসিএসের (বিশেষ) মাধ্যমে ১ হাজার ৪৭ জন প্রভাষক নিয়োগ দেওয়া হয়। পরে সাধারণ বিসিএসের সঙ্গে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হলেও শিক্ষার জন্য আলাদা বিসিএস নেওয়া হয়নি। বিশেষ ৩৯তম ও ৪২তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।

ট্যাগ: বিসিএস
ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬