উচ্চস্বরে গান গাওয়ায় ঢাবির হলে ছাত্রলীগের হাতাহাতি

২৬ আগস্ট ২০২২, ০৯:২৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে উচ্চ স্বরে গান গাওয়া নিয়ে হাতাহাতিতে জড়িয়েছে হল শাখা ছাত্রলীগের দুই পক্ষ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুই পক্ষ হল শাখা ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানা ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনের অনুসারী।

জানা গেছে, দুই পক্ষে মধ্যে হাতাহাতির খবর পেয়ে কামাল উদ্দিন ও রুবেল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কামাল উদ্দিন রানা বলেন, জুনিয়ররা হলের ছাদে পাল্টাপাল্টি উচ্চস্বরে গান গাচ্ছিল। এ নিয়ে একটু তর্কবিতর্ক হয়েছে। পরে তাদের থামিয়ে দিয়েছি। এখন  ঠিক আছে সব।

আরো পড়ুন: অভিযোগ প্রমাণিত হলে রিভার বিরুদ্ধে ব্যবস্থা: ছাত্রলীগ সভাপতি

রুবেল হোসেন বলেন, জুনিয়রদের নিজেদের মধ্যে ছাদে বসা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা গিয়ে সমাধান করে দিয়েছি। তবে এ বিষয়ে জানতে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিমকে ফোন দেওয়া হলেও তার সাড়া পাওয়া যায়নি।

সভাপতি কামাল উদ্দিন রানা ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী। আর সাধারণ সম্পাদক রুবেল ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী।

১৩ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন বাজেট পেল রাবি…
  • ১৫ জুন ২০২৬
হিজাব নিয়ে কটাক্ষ ও ‘অব্যাহত ধর্ষণের’ প্রতিবাদে রাজধানীতে শ…
  • ১৫ জুন ২০২৬
কুরাসাওয়ের ঐতিহাসিক গোলের পরও প্রথমার্ধে এগিয়ে জার্মানি
  • ১৫ জুন ২০২৬
টেকনাফে গভীর রাতে দুর্বৃত্তদের ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক
  • ১৪ জুন ২০২৬
জার্মানির জালে কুরাসাওয়ের গোল, ১-১ সমতা
  • ১৪ জুন ২০২৬
জার্মানির জালে কুরাসাওয়ের গোল, সমতা
  • ১৪ জুন ২০২৬
×