অভিযোগ প্রমাণিত হলে রিভার বিরুদ্ধে ব্যবস্থা: ছাত্রলীগ সভাপতি

২৬ আগস্ট ২০২২, ০৯:০৫ AM
আল নাহিয়ান খান জয় ও রিভা

আল নাহিয়ান খান জয় ও রিভা © ফাইল ছবি

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটি প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে ইডেন কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস পালনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ছাত্রলীগ সভাপতি বলেন, ইডেন কলেজে যে ঘটনা ঘটেছে সেটি আমরা জানতে পেরেছি। এই কলেজের দায়িত্বে যারা রয়েছেন তাদের বিষয়টি তদন্ত করতে বলেছি। যে অডিও ভাইরাল হয়েছে সেটি আমরাও শুনেছি। শিক্ষার্থীদের জন্যই বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে। আমরা আগেও বলেছি আমরা অন্যায়কে প্রশয় দেইনি।

আরও পড়ুন: কুবি শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে বাজার করানোর অভিযোগ

আল নাহিয়ান খান জয় বলেন, আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীর সংখ্যা সবচেয়ে বেশি। বিভিন্ন সময়ে ছাত্রলীগকে বিতর্কিত করতে অনেকে অনেক ধরণের কথা বলে। কিন্তু আমরা বিষয়টিকে মিথ্যা বা সত্য সে বিষয়ে এখনই বলতে পারছি না। কিন্তু এ ধরণের ঘটনা তিনি ঘটিয়ে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

জয় আরও বলেন, বিষয়গুলোকে নিয়ে অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে বলেও আমার মনে হচ্ছে।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬