গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সিটি হওয়ার প্রত্যয় এসইউবির

১২ নভেম্বর ২০২৬, ১২:১৮ AM
সম্প্রতি ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মিট অ্যান্ড গ্রিট ২০২৬’

সম্প্রতি ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মিট অ্যান্ড গ্রিট ২০২৬’ © সংগৃহীত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর উদ্যোগে সম্প্রতি ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মিট অ্যান্ড গ্রিট ২০২৬’। বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হাসান কাউসার -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর প্রেসিডেন্ট ড. এ এম শামিম ও ভাইস প্রেসিডেন্ট  ড. মোঃ মাহবুবুর রহমান, এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও এসইউবির সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. এসএমএ ফায়েজ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কে এস সারোয়ার উদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, বিভাগের অ্যাডভাইজার ও চেয়ারম্যান, শিক্ষক, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাঁদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন যাত্রায় স্বাগত জানান। তিনি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং সময়োপযোগী দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তায় সমৃদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বোর্ড অব ট্রাস্টিজ-এর প্রেসিডেন্ট ড. এ এম শামিম মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্বের বিকাশে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার পরামর্শ দেন।

বোর্ড অব ট্রাস্টিজ-এর ভাইস প্রেসিডেন্ট ড. মোঃ মাহবুবুর রহমান, এমপি তাঁর বক্তব্যে পরিবর্তনশীল বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, নেতৃত্ব ও পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. এসএমএ ফায়েজ তাঁর বক্তব্যে উচ্চশিক্ষার প্রকৃত উদ্দেশ্য, জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ এবং গবেষণার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে নিজেদের সম্পৃক্ত করার পরামর্শ দেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কে এস সারোয়ার উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে একাডেমিক উৎকর্ষ, গবেষণামনস্কতা, উদ্ভাবন ও সৃজনশীল চিন্তার বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার গণ্ডি পেরিয়ে জ্ঞান ও গবেষণার নতুন ক্ষেত্র অন্বেষণে উৎসাহিত করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হাসান কাউসার নবীন শিক্ষার্থীদের স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে স্বাগত জানান। তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে এসইউবি কাজ করে যাচ্ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতকে আরও এগিয়ে নেওয়া, গবেষণার পরিধি সম্প্রসারণ, নতুন জ্ঞান সৃষ্টি এবং আন্তর্জাতিক মানের গবেষণায় সম্পৃক্ত হওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শুধু ডিগ্রি প্রদান নয়; বরং শিক্ষার্থীদের দক্ষ, সৃজনশীল, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণা, উদ্ভাবন ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা ও পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বিশ্ববিদ্যালয় জীবনের সুযোগগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনে সফলতার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্য থেকে একজন প্রতিনিধি তাঁর অনুভূতি, অভিজ্ঞতা ও বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

আনুষ্ঠানিক পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। এসইউবি কালচারাল ক্লাবের শিক্ষার্থীরা একক সংগীত, দলীয় নৃত্য এবং ব্যান্ড মেটাল ফাইভ-এর পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। এছাড়া দেশের জনপ্রিয় সংগীতশিল্পী প্রিতম হাসান-এর সংগীত পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও আনন্দমুখর করে তোলে।

নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনাকে স্মরণীয় করে তোলা, শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং একটি প্রাণবন্ত শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করাই ছিল ‘মিট অ্যান্ড গ্রিট ২০২৬’-এর মূল উদ্দেশ্য।

ট্যাগ: এসইউবি
হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাব…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950