টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং

দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ

২৬ জুন ২০২৬, ১০:৫১ AM , আপডেট: ২৬ জুন ২০২৬, ১০:৫২ AM
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ © সংগৃহীত

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং-এ ধারাবাহিক সাফল্য অর্জন করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)। সাম্প্রতিক প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯ম স্থান অর্জন করেছে। একই সঙ্গে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে দেশব্যাপী ১৩তম অবস্থান এবং বৈশ্বিকভাবে ১০০১-১৫০০ র‍্যাঙ্ক ব্যান্ডে স্থান পেয়েছে।

এই অর্জন বিশ্ববিদ্যালয়টির সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজিএস), মানসম্মত শিক্ষা, গবেষণা ও সামাজিক প্রভাব বৃদ্ধির প্রতি ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। 

এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আখতার হোসেন খান বলেন, ‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাংকিং-এ এই ধারাবাহিক অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটি আমাদের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, প্রশাসন এবং অ্যালামনাইদের সম্মিলিত প্রচেষ্টার ফল।’

তিনি এ অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অ্যালামনাই এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি আরও বলেন, ‘আমরা শুধু র‍্যাঙ্কিং উন্নয়নের জন্য কাজ করছি না, বরং একটি টেকসই, উদ্ভাবনী এবং সামাজিকভাবে দায়িত্বশীল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। এই অর্জন আমাদের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।’

আরও পড়ুন: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসইউবি গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ধারাবাহিকভাবে অবস্থান ধরে রেখেছে এবং প্রতি বছর উন্নতির ধারা বজায় রেখেছে। এই ধারাবাহিক অগ্রগতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান, গবেষণা সক্ষমতা এবং বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও শক্তিশালী করছে।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এই অর্জনকে পুরো এসইউবি পরিবারের সম্মিলিত সাফল্য হিসেবে উল্লেখ করেছে এবং ভবিষ্যতে আরও উন্নত অবস্থানে পৌঁছানোর দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬