স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

০৯ জুন ২০২৬, ০৮:৪৬ PM , আপডেট: ০৯ জুন ২০২৬, ০৮:৫৪ PM
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। © সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। সোমবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের স্কলার্স’ ইন-এ অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশবান্ধব ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট কলেজ অব হেলথ সাইন্সেস (SCHS)-এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) মো. আফজালুর রহমান, এনডিসি; বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ হোসেন এবং স্কুল অব সায়েন্সের ডিন অধ্যাপক মো. আলী নকী।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মারজিয়া বিলকিস বলেন, ‘পরিবেশ রক্ষার দায়িত্ব কেবল সরকার বা কোনো প্রতিষ্ঠানের নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যেন জ্ঞান অর্জনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করে, সে লক্ষ্যেই তাঁরা কাজ করছেন।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান বলেন, ‘বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন মানবজাতির অন্যতম বড় চ্যালেঞ্জ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।’

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির। “Now for Climate” শীর্ষক বক্তব্যে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যে বিশ্বব্যাপী দৃশ্যমান এবং এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের সময়। পরিবেশবান্ধব জীবনযাপন, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

উদ্বোধনী পর্বের পাশাপাশি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পোস্টার প্রতিযোগিতা, স্পট কুইজ প্রতিযোগিতা, ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং একটি ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়। এসব আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা সৃজনশীল উপায়ে তুলে ধরে। অনুষ্ঠানের সমাপনী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং একটি সবুজ, টেকসই ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রস্তুত হচ্ছে আইবাস প্লাস প্লাস, জারি হবে ৭টি পৃথক এসআরও
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘রিঅ্যাক্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, আবেদন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে ড্যাফোডিল এআই-এর বড় অর্জন, শীর্ষ ৫০…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপি মিতু-নুসরাতকে ‘বেশ্যা’ আখ্যা জিয়া সাইবার ফোর্স নেতার, …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9