সাইবার আইন নিয়ে দেশে প্রথম জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা আয়োজন এসইউবির

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ PM
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. আসিফ নজরুল। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইন শিক্ষার্থী, মুটার ও আয়োজকেরা উপস্থিত ছিলেন

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. আসিফ নজরুল। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইন শিক্ষার্থী, মুটার ও আয়োজকেরা উপস্থিত ছিলেন © সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর অপরাধকে কেন্দ্র করে দেশে প্রথমবারের মতো জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতার আয়োজন করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) আইন বিভাগ। গত ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দেশের ২৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল অংশ নেয়।

প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সাক্ষ্য-প্রমাণের মতো সমসাময়িক আইনি বিষয় সামনে রেখে আয়োজিত 1st SUBMCS-CSWC LexAI National Moot Court Competition 2026-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিট অব প্রফেশনালস (বিইউপি)। কৃত্রিম বুদ্ধিমতা ও সাইবার সুরক্ষা নিয়ে আয়োজিত ফাইনালে তারা ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশকে (আইইউবি) পরাজিত করে। গত ২৯ আগস্ট স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। 

উপরিউক্ত দুটি বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ দেশের ২৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩২টি দল এতে অংশ নেয়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে আইন শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন, গবেষণা ও আইনি বিশ্লেষণের দক্ষতা যাচাই করা হয়।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার সার্বিক আয়োজনে ছিল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ মুট কোর্ট সোসাইটি (SUBMCS) ও সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিল্ড্রেন (CSWC)। ফাইনাল রাউন্ডের বিচারক প্যানেলে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকিব মুহাম্মদ নাসরুল্লাহ এবং সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি উর্মি রহমান।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইন শিক্ষার্থী, মুটার ও আয়োজকেরা উপস্থিত ছিলেন।

একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জনবল নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আইএইচটি থেকে বাদ পড়ল এম মনসুর আলীর নাম
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ১০, আবেদন এইচএসসি পাসেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে আসছে সমন্বিত শিক্ষক ও প্রশাসনিক নীতিমালা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9