এসইউবি-ডব্লিউবিবি ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সই

১৯ জুলাই ২০২৬, ০৩:২৯ PM
এসইউবির স্বাধীনতা টাওয়ারের বোর্ডরুমে অনুষ্ঠানে অতিথিরা

এসইউবির স্বাধীনতা টাওয়ারের বোর্ডরুমে অনুষ্ঠানে অতিথিরা © সংগৃহীত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) জনস্বাস্থ্য বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট ও এসইউবির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। একই অনুষ্ঠানে ‘এমেজিং পাবলিক হেলথ চ্যালেঞ্জেস: মেআসলেস অ্যান্ড ডেঙ্গু প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকও অনুষ্ঠিত হয়। 

শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা টাওয়ারের বোর্ডরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডব্লিউবিবি ট্রাস্টের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক মিস গাউস পিয়ারী এবং আরও উপস্থিত ছিলেন মিস সানজিদা আক্তার, কমিউনিকেশন অফিসার। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ হোসেন এবং আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত রেজিস্ট্রার মিস ফারহানা শারমিন।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে জনস্বাস্থ্য শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, নীতিনির্ধারণে সহায়তা, শিক্ষার্থী সম্পৃক্ততা এবং কমিউনিটি ভিত্তিক জনস্বাস্থ্য কার্যক্রমে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। এর আওতায় সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা, জনসচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন একাডেমিক উদ্যোগ বাস্তবায়ন করা হবে। সমঝোতা স্মারকটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য কার্যকর থাকবে। 

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর ‘এমেজিং পাবলিক হেলথ চ্যালেঞ্জেস: মেআসলেস অ্যান্ড ডেঙ্গু প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইডিসিআরর পরিচালক ড. কোয়াজী আহমেদ জাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, পিএইচডি, চেয়ারম্যান, জনস্বাস্থ্য বিভাগ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জনস্বাস্থ্যের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থার মধ্যে কার্যকর সহযোগিতা সময়ের দাবি। তিনি আশা প্রকাশ করেন, এসইউবি ও ডব্লিউবিবি ট্রাস্টের এই অংশীদারিত্ব জনস্বাস্থ্য গবেষণা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং সমাজভিত্তিক স্বাস্থ্য উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গোলটেবিল বৈঠকে হাম ও ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ কৌশল, টিকাদান, রোগ নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত জনস্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞরা বিস্তারিত আলোচনা করেন। বক্তারা জনস্বাস্থ্য সংকট মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও এসইউবির জনস্বাস্থ্য বিভাগের প্রফেসর ড. আবু জামিল ফয়সল ও অধ্যাপক ড. শামসুন নাহার, প্রিন্সিপাল, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. আফজালুর রহমান ও ভাইস প্রিন্সিপাল ড. আনিসুর রহমান, স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস; আইসিডিডিআরবি, আইইডিসিআর, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি, শিক্ষকবৃন্দ, গবেষক, গণমাধ্যমকর্মী এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয় করেন মো. আল্লামা ফয়সাল, সহকারী অধ্যাপক ও সমন্বয়ক, মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রাম, জনস্বাস্থ্য বিভাগ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

দিনব্যাপী এই আয়োজন জনস্বাস্থ্য শিক্ষা, গবেষণা, নীতি সহায়তা এবং সমাজকল্যাণে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

শুরুতেই সুযোগ হাতছাড়া মেসির
  • ২০ জুলাই ২০২৬
শুরুতেই সুযোগ হাতছাড়া স্পেনের
  • ২০ জুলাই ২০২৬
বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী
  • ২০ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনালে নতুন ইতিহাস মেসির
  • ২০ জুলাই ২০২৬
ফাইনালের আগে গোসলের ভিডিও দিলেন রোনালদো, দেখালেন ‘ভি’ সাইনও
  • ২০ জুলাই ২০২৬
বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে খেলা দেখানোর জায়ান্ট স্ক্রিন ব…
  • ২০ জুলাই ২০২৬