সপ্তাহে দুইদিন বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২৩ আগস্ট ২০২২, ০৪:০৪ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে এখন থেকে সপ্তাহে দুইদিন বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। মঙ্গলবার (২৩ আগস্ট) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জাবি রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরতি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের নিমিত্তে সরকারি নির্দেশনা অনুযায়ী রবিবার থেকে বৃহস্পতিবার অফিস ও ক্লাসের (পরীক্ষাসহ) সময় সকাল ৮ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান ২ দিন বন্ধ থাকলে কোনো ক্ষতি হবে না: শিক্ষামন্ত্রী

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার ও শনিবার উইকেন্ড প্রোগ্রামের ক্লাস ও পরীক্ষাসমূহ সকাল ৮ টা থেকে বিকেল ৩ টার মধ্যে শেষ করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সকল শ্রেণীকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলাদেশ, ১৫৩ রানে…
  • ১৪ আগস্ট ২০২৬
ব্র্যাকে জনবল নিয়োগ, থাকছে বিমা-ডে কেয়ারসহ নানা সুবিধা
  • ১৪ আগস্ট ২০২৬
মিরাজ-হাসানের দৃঢ়তায় দেড়শ রানের লিড ছাড়াল বাংলাদেশ
  • ১৪ আগস্ট ২০২৬
কুয়েট অধ্যাপকের ওপর হামলা, জড়িতদের শাস্তির দাবি ইউটিএলের
  • ১৪ আগস্ট ২০২৬
১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা, টুঙ্গিপাড়া…
  • ১৪ আগস্ট ২০২৬