ঢাবির সিনেটে বাজেট অধিবেশন চলছে

১৬ জুন ২০২২, ০৪:০৪ PM
ঢাবির সিনেটে বাজেট অধিবেশন চলছে

ঢাবির সিনেটে বাজেট অধিবেশন চলছে © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট অনুমোদনে বিশ্ববিদ্যালয়ে বাজেট অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বিকাল ৩ টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে এই অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ অধিবেশনে উপস্থিত রয়েছেন।

অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের ৯২২ কোটি ৪৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য সভায় উত্থাপন করবেন।

আরও পড়ুন: ঢাবির সিনেট সদস্য হলেন বদরুন্নেসা কলেজ অধ্যক্ষ ও এক শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিনেটের এ বার্ষিক অধিবেশন আহ্বান করেছেন।

এর আগে গত রবিবার (১২ জুন) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের (সিন্ডিকেট) এক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়।

এ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেটের পরিমাণ ৯২২ কোটি ৪৮ লাখ টাকা। গত (২০২১-২২) অর্থবছরে বাজেট ছিল ৮৩১ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসাবে এবার বাজেটের পরিমাণ বেড়েছে ৯০ কোটি ৬৯ লাখ টাকা।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬