ঢাবির সিনেট সদস্য হলেন বদরুন্নেসা কলেজ অধ্যক্ষ ও এক শিক্ষক

অধ্যাপক সাবিকুন নাহার ও সহযোগী অধ্যাপক আসমা উল হোসনা চৌধুরী

অধ্যাপক সাবিকুন নাহার ও সহযোগী অধ্যাপক আসমা উল হোসনা চৌধুরী © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে একাডেমিক পরিষদের সদস্য মনোনীত হয়েছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহার। একইসঙ্গে কলেজটির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আসমা উল হোসনা চৌধুরীকেও ঢাবির সিনেট সদস্য মনোনিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বদরুন্নেসা কলেজ কর্তৃপক্ষ থেকেও দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঢাবির চিঠিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিক্যাল ২০(১) (এইচ) অনুযায়ী কলেজ অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহার ও (আই) অনুযায়ী সহযোগী অধ্যাপক আসমা উল হোসনা চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদের সিনেটে সদস্য মনোনীত করা হয়।

অধ্যাপক সাবিকুন নাহার ২০২১ সালের ০৩ ফেব্রুয়ারি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন: আল্টিমেটাম দিয়ে বদরুন্নেসার ছাত্রীদের অবরোধ প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারের ধারা অনুযায়ী, পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিনেটের চেয়ারম্যান, দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সিনেটের সদস্য হবেন।

সরকার কর্তৃক মনোনীত ৫ জন সরকারি কর্মকর্তা, সিন্ডিকেট কর্তৃক মনোনীত ৫ জন গবেষণা সংস্থার প্রতিনিধি, একাডেমিক পরিষদ কর্তৃক মনোনীত অধিভুক্ত ও উপাদানকল্প কলেজসমূহের ৫ জন অধ্যক্ষ ও ১০ জন শিক্ষক এবং ডাকসু কর্তৃক মনোনীত ৫ জন ছাত্র প্রতিনিধি সিনেটের সদস্য হন। নির্বাচিত ক্যাটাগরি ৩৫ জন শিক্ষক প্রতিনিধি ও ২৫ জন রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট সিনেটের সদস্য হয়ে থাকেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬