শিবির সন্দেহে আটক জবির ১১ শিক্ষার্থীকে বহিষ্কার

০৪ এপ্রিল ২০২২, ০২:৩০ PM
বহিষ্কার জবির ১১ শিক্ষার্থী

বহিষ্কার জবির ১১ শিক্ষার্থী © টিডিসি ফটো

দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করাসহ আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বুধবার (৩০ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে থেকে জানা যায়, শিক্ষার্থীগণ দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করাসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, আইন শৃঙ্খলার অবনতি ঘটানো ও বিভিন্ন স্থানে সরকার বিরোধী স্লোগান দিয়ে জনগণের মধ্যে ভীতি সঞ্চার করা, এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অন্তর্ঘাতমূলক কাজের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় তাদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হল।

আরও পড়ুন : মেডিকেলের ফল প্রস্তুত, যেকোনো সময় প্রকাশ

১১ জন শিক্ষার্থীরা হলেন- ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের ফাহাদ হোসেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইব্রাহীম আলী, ইতিহাস বিভাগের ইসরাফিল হোসেন, লোকপ্রশাসন বিভাগের মো. মেহেদী হাসান, ২০১৯-২০ শিক্ষাবর্ষের সংগীত বিভাগের আল মামুন রিপন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. মেহেদী হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. ওবায়দুল ইসলাম, ২০২০-২১ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান বিভাগের মো. রওসন উল ফেরদৌস, বাংলা বিভাগের মো. শ্রাবণ ইসলাম রাহাত, হিসাববিজ্ঞান বিভাগের মো. শাহিন ইসলাম এবং প্রাণিবিদ্যা বিভাগের আব্দুর রহমান অলি।

জানা যায়, ২৪ মার্চ মধ্যরাতে রাজধানীর গেন্ডারিয়া থানার ধুপখোলা এলাকার একটি মেস থেকে অভিযান চালিয়ে শিবির সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীকে গ্রেফতার করেন কোতোয়ালি থানা পুলিশ। 

জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের, লেনদেন ৪০ হাজার কোট…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত গোপন বৈঠক করে ‘আমেরিকার ইনসাফ’ বাস্তবায়ন করতে চায়: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ছাত্রদলের ছুরিকাঘাতে নিহত নারী: বিক্ষোভের ডাক ছাত্রশিবিরের
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬