ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা

৩০ মার্চ ২০২৬, ১০:২৯ PM , আপডেট: ৩০ মার্চ ২০২৬, ১০:৩৪ PM
আহত মাসুম বিল্লাহ, ডানে হামলাকারী

আহত মাসুম বিল্লাহ, ডানে হামলাকারী © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর উপর অতর্কিত হামলা করেছে দুর্বত্তরা। আজ রবিবার (২৯ মার্চ) হাটহাজারী এলাকায় এই হামলা হয়। সে সময়  তাকে হাতে ব্লেড ও ক্ষুর দিয়ে হামলা করে এবং গলার রগ কাটার চেষ্টা করে। বর্তমানে তাকে  চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা যায়, মার্চের ৪ তারিখ হাটহাজারী পৌরসভার বাসিন্দা মোহাম্মদ আকবর হুসাইনের ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম বাইক নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আসেন। সে সময়  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞান বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান রাজকে বাইক এক্সিডেন্টে আহত করে আরিফুল ইসলাম। এই ঘটনায় আরিফুল ইসলামকে আহত শিক্ষার্থীর চিকিৎসা বাবদ ২০হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হয়। এই ঘটনায় মীমাংসা করে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ। এই ক্ষোভের ফলে আজ রাত আনুমানিক ৮ টার দিকে হাটহাজারীতে বাইকের তেল নিতে গেলে মাসুম বিল্লাহকে একা পেয়ে অতর্কিত হামলা চালায় আরিফুল ইসলাম ও তার সহপাঠীরা।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাহী সদস্য সোহানুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আনুমানিক ৮টার দিকে মাসুম বাইকের তেল নিতে ফিলিং স্টেশন গেলে তাকে একা পেয়ে আরিফুল ইসলামসহ আরও কয়েকজন পূর্ব ঘটনার রেশ ধরে মারাত্মকভাবে আহত করে। সেসময়  তাকে হাতে ব্লেড ও ক্ষুর দিয়ে হামলা করে এবং গলার রগ কাটার চেষ্টা করে। বর্তমানে চিকিৎসার জন্যে তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে।

রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬