মেডিকেলের ফল প্রস্তুত, যেকোনো সময় প্রকাশ

০৪ এপ্রিল ২০২২, ১২:৩৯ PM
মেডিকেল ফল

মেডিকেল ফল © ফাইল ফটো

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রস্তুত করা হয়েছে। যেকোনো সময় প্রকাশ করা হবে এই ফল। সোমবার (৪ এপ্রিল) দুপুরে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন মুঠোফোনে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পরীক্ষার ফল প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত ফল প্রকাশ করা হবে।

এর আগে শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর তা অধিদপপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/mbbs/) ফল প্রত্যাশী পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন। এছাড়া যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া প্রকাশিত ফল যেকোন মুহূর্তে রেজাল্ট অধিদপপ্তরের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।

এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪১৭৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ। এবার ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাবে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০।

পেলে-রোনালদো নয়, মেসির দলে যোগ দিলেন এমবাপ্পে 
  • ২২ জুন ২০২৬
জনবল নিয়োগ দেবে পাঠাও, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২২ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন লটারিতে
  • ২২ জুন ২০২৬
এবার নিজ দল থেকেই ‘অপসারিত’ মমতা, বহিষ্কার অভিষেক
  • ২২ জুন ২০২৬
আশা করি আপনি আপনার দাদার নাম রাখতে পারবেন, তাসমিয়া প্রধানকে…
  • ২২ জুন ২০২৬
বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ জুন ২০২৬