ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তরের সুযোগ, মিলবে মাসিক ভাতা

০৫ নভেম্বর ২০২৬, ০১:১৬ PM
রোসকিল্ড বিশ্ববিদ্যালয়, ডেনমার্ক

রোসকিল্ড বিশ্ববিদ্যালয়, ডেনমার্ক © টিডিসি ফাইল ফটো

বাংলাদেশিসহ নন-ইউরোপীয় দেশের শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর করার সুযোগ দিচ্ছে ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয় (আরইউসি)। এ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ মওকুফের পাশাপাশি প্রতি মাসে ৭ হাজার ৮০০ ডেনিশ ক্রোন দেওয়া হবে। 

চারটি বিষয়ে স্নাতকোত্তরের জন্য এ বৃত্তি দেওয়া হচ্ছে। 

প্রতিষ্ঠানের নাম: রোসকিল্ড বিশ্ববিদ্যালয়, ডেনমার্ক।

বৃত্তির ধরন: স্নাতকোত্তর পর্যায়ের স্কলারশিপ।

আবেদন শেষ: ১৫ জানুয়ারি ২০২৭।

যেসব বিষয়ে পড়ার সুযোগ:

১. মাস্টার্স ইন নর্ডিক আরবান প্ল্যানিং স্টাডিজ।

২. মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স।

৩. মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন।

৪. মাস্টার্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স।

আরও দেখুন: সম্পূর্ণ বিনমূল্যে পড়ুন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশিদেরও আবেদনের সুযোগ

সুযোগ-সুবিধা: সম্পূর্ণ টিউশন ফি মওকুফ। জীবনযাত্রার খরচ বাবদ প্রতি মাসে ৭ হাজার ৮০০ ডেনিশ ক্রোন।

আবেদনের যোগ্যতা:
নন-ইউরোপীয় দেশের নাগরিক হতে হবে।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষতার সনদ জমা দিতে হবে।

আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ অথবা টোফেল আইবিটিতে ন্যূনতম ৮৩ স্কোর থাকতে হবে।

আরও দেখুন: চীনের পিকিং ইউনিভার্সিটিতে মাস্টার্সের সুযোগ, টিউশন ফিসহ থাকবে বিভিন্ন সুবিধা

আইইএলটিএস ও টোফেল স্কোরের মেয়াদ দুই বছরের বেশি হওয়া যাবে না।

আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র:

১. অনলাইন আবেদনপত্র।

২. ব্যক্তিগত বিবৃতি।

৩. হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।

৪. অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

আরও দেখুন: কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ার সুযোগ, থাকবে এককালীন বৃত্তি

৫. দুটি সুপারিশপত্র।

৬. ইংরেজি ভাষায় দক্ষতার সনদ।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীদের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।

রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপসংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে এখানে দেখুন। 

আরও দেখুন: সুইজারল্যান্ডে বিনা খরচে গবেষণার সুযোগ, বৃত্তিসহ দেবে বিমানভাড়া 

স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির আবেদন করতে এখানে দেখুন। 

এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950