ইকোল পলিটেকনিক ফেডারেল ডি লুজান © সংগৃহীত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আট সপ্তাহের সামার রিসার্চ প্রোগ্রামের আয়োজন করছে সুইজারল্যান্ডের ইকোল পলিটেকনিক ফেডারেল ডি লুজান (ইপিএফএল)। ইপিএফএল সামার রিসার্চ প্রোগ্রাম-২০২৭ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানে হাতে-কলমে গবেষণার সুযোগ পাবেন।
এ জন্য তাদের দেওয়া হবে ৩ হাজার ৬০০ সুইস ফ্রাঁ, যা দিয়ে আবাসন ও দৈনন্দিন খরচ মেটানো যাবে। এ ছাড়া বিমানভাড়াসহ বিভিন্ন সুবিধাও রয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইকোল পলিটেকনিক ফেডারেল ডি লুজান (ইপিএফএল), সুইজারল্যান্ড।
প্রোগ্রামের নাম: ইপিএফএল সামার রিসার্চ প্রোগ্রাম-২০২৭।
প্রোগ্রামের মেয়াদ: আট সপ্তাহ।
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৬।
গবেষণার ক্ষেত্র: লাইফ সায়েন্সেসের বিভিন্ন শাখা।
আরও দেখুন: ৪০০ শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে পিএইচডির সুযোগ দিচ্ছে হংকং
সুযোগ-সুবিধা:
স্টাইপেন্ড: নির্বাচিত শিক্ষার্থীরা ৩ হাজার ৬০০ সুইস ফ্রাঁ পাবেন। এ অর্থ আবাসন ও দৈনন্দিন খরচের জন্য দেওয়া হবে।
আবাসন: অংশগ্রহণকারীদের জন্য সুইজারল্যান্ডের লসান বা জেনেভায় আবাসনের ব্যবস্থা করা হবে।
ভ্রমণ খরচ: বিদেশ থেকে বিমানে যাতায়াতের ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার সুইস ফ্রাঁ পর্যন্ত খরচ ফেরত দেওয়া হবে। ইউরোপের ভেতরে স্বল্প দূরত্বের যাতায়াতে সর্বোচ্চ ৫০০ সুইস ফ্রাঁ ফেরত দেওয়া হবে।
অভিজ্ঞ অধ্যাপক ও গবেষকদের তত্ত্বাবধানে হাতে-কলমে কাজের সুযোগ।
বিজ্ঞান ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে সাপ্তাহিক কর্মশালা।
প্রোগ্রামের শেষ দিনে পোস্টার সেশন বা প্রেজেন্টেশনের মাধ্যমে নিজের গবেষণা তুলে ধরার সুযোগ।
সুইস আল্পস ভ্রমণ, বারবিকিউ পার্টি ও ঐচ্ছিক ভ্রমণসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম।
ইংরেজি ভাষার দক্ষতার সনদ হিসেবে আইইএলটিএস লাগবে না।
আরও দেখুন: জার্মানিতে ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রাম, মাসিক বৃত্তির সঙ্গে দেবে বিমানভাড়া-ভিসাসহ বিভিন্ন খরচ
আবেদনের যোগ্যতা:
আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তরের প্রথম বর্ষের শিক্ষার্থী হতে হবে।
৪.০০ স্কেলে কমপক্ষে ৩.৭৫ সিজিপিএ থাকতে হবে।
বায়োলজি, বায়োফিজিকস, কেমিস্ট্রি, বায়োইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিকস, কোয়ান্টিটেটিভ বায়োলজি, জেনেটিকস অথবা লাইফ সায়েন্সসংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়ন করতে হবে।
স্নাতক পর্যায়ের অন্তত দুই বছর শেষ করেছেন অথবা স্নাতকোত্তরের প্রথম বর্ষে অধ্যয়নরত হতে হবে।
আরও দেখুন: আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে যে চার পরিবর্তন আনল নিউজিল্যান্ড ইমিগ্রেশন
পিএইচডি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
২. সুপারিশপত্র।
আবেদন পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আরও দেখুন: সাংবাদিকদের ফেলোশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র, মিলবে বৃত্তি
আবেদন ও বিস্তারিত তথ্য জানা যাবে ইপিএফএলের আবেদনসংক্রান্ত ওয়েবসাইটে।