হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম © সংগৃহীত
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা খরচে পিএইচডি করার সুযোগ দিচ্ছে হংকং। হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম এর আওতায় ২০২৭-২৮ শিক্ষাবর্ষে ৪০০ জন আন্তর্জাতিক শিক্ষার্থীকে এ ফেলোশিপ দেওয়া হবে।
নির্বাচিত শিক্ষার্থীরা বার্ষিক উপবৃত্তির পাশাপাশি সম্মেলন ও গবেষণাভ্রমণের জন্য ভাতাও পাবেন।
প্রতিষ্ঠানের নাম: হংকং রিসার্চ গ্রান্টস কাউন্সিল (আরজিসি)।
ফেলোশিপের নাম: হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম।
আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২৬।
শিক্ষাবর্ষ: ২০২৭-২৮।
ফেলোশিপের সংখ্যা: ৪০০টি।
ফেলোশিপের মেয়াদ: তিন বছর পর্যন্ত।
বিষয়: বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিষয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে।
আরও দেখুন: জার্মানিতে ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রাম, মাসিক বৃত্তির সঙ্গে দেবে বিমানভাড়া-ভিসাসহ বিভিন্ন খরচ
যেসব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ:
১. সিটি ইউনিভার্সিটি অব হংকং।
২. হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি।
৩. লিংনান ইউনিভার্সিটি।
৪. চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং।
৫. হংকং এডুকেশন ইউনিভার্সিটি।
৬. হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি।
৭. হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
৮. হংকং ইউনিভার্সিটি।
আরও দেখুন: আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে যে চার পরিবর্তন আনল নিউজিল্যান্ড ইমিগ্রেশন
সুযোগ-সুবিধা:
তিন বছর পর্যন্ত বার্ষিক উপবৃত্তি।
সম্মেলন ও গবেষণাভ্রমণের জন্য ভাতা।
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদনের যোগ্যতা:
সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী—এমন আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল থাকতে হবে।
আরও দেখুন: সাংবাদিকদের ফেলোশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র, মিলবে বৃত্তি
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আইইএলটিএসসহ ইংরেজি দক্ষতার সনদ প্রয়োজন হতে পারে। তবে একাডেমিক কোর্স ইংরেজি মাধ্যমে সম্পন্ন হলে আইইএলটিএসের প্রয়োজন নেই।
গবেষণার সক্ষমতা ও সম্ভাবনা থাকতে হবে।
যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
নেতৃত্ব দেওয়ার সক্ষমতা থাকতে হবে।
আরও দেখুন: পদ ৩৪৭, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
আবেদন পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে হংকং পিএইচডি ফেলোশিপের জন্য প্রাথমিক আবেদন করতে হবে।
আবেদন ও বিস্তারিত তথ্য জানা যাবে হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমের ওয়েবসাইটে।