সম্পূর্ণ বিনমূল্যে পড়ুন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশিদেরও আবেদনের সুযোগ

০৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ PM
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য © টিডিসি সম্পাদিত

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনমূল্যে পিএইচডি, এমএসসি, এমএলিট ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে পড়ার সুযোগ দিচ্ছে গেটস ক্যামব্রিজ স্কলারশিপ। এ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি, মাসিক ভাতা, যাতায়াত খরচসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। কোর্সভেদে আবেদনের শেষ সময় ভিন্ন।

প্রতিষ্ঠানের নাম: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য।

স্কলারশিপের নাম: গেটস ক্যামব্রিজ স্কলারশিপ।

প্রোগ্রাম: পিএইচডি, এমএসসি, এমএলিট ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর।

আবেদনের যোগ্যতা:
আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।

অসাধারণ মেধা ও গবেষণার সক্ষমতা থাকতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

নির্বাচিত প্রোগ্রামটি কেন করতে চান, তা আবেদনে ব্যাখ্যা করতে হবে।

নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা ও সক্ষমতা থাকতে হবে।

আরও দেখুন: কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা ঢাবি

সুযোগ-সুবিধা:
সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।

পিএইচডি শিক্ষার্থীদের জন্য বছরে ২৩ হাজার ১৫২ পাউন্ড রক্ষণাবেক্ষণ ভাতা দেওয়া হবে। এ সুবিধা সর্বোচ্চ চার বছর পর্যন্ত পাওয়া যাবে।

যাওয়া-আসার বিমানভাড়া দেওয়া হবে।

ভিসা ও ইমিগ্রেশন স্বাস্থ্য পরীক্ষার খরচ বহন করা হবে।

বিভিন্ন কনফারেন্স ও কোর্সে অংশগ্রহণের জন্য কোর্সের মেয়াদ অনুযায়ী ৫০০ থেকে ২ হাজার পাউন্ড পর্যন্ত দেওয়া হবে।

পারিবারিক ভাতা হিসেবে প্রথম সন্তানের জন্য ১২ হাজার ৭৯৩ পাউন্ড এবং দ্বিতীয় সন্তানের জন্য ১৮ হাজার ২৪৪ পাউন্ড দেওয়া হবে।

পিএইচডি গবেষণার অংশ হিসেবে ফিল্ডওয়ার্ক চলাকালে স্বাভাবিক রক্ষণাবেক্ষণ খরচ দেওয়া হবে।

মাতৃত্ব ও পিতৃত্বকালীন সহায়তা পাওয়া যাবে।

আরও দেখুন: চীনের পিকিং ইউনিভার্সিটিতে মাস্টার্সের সুযোগ, টিউশন ফিসহ থাকবে বিভিন্ন সুবিধা

অপ্রত্যাশিত সমস্যার জন্য বিশেষ তহবিলের ব্যবস্থা রয়েছে।

তবে স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের জীবনসঙ্গীর জন্য কোনো আর্থিক সহায়তা দেওয়া হয় না।

আবেদন প্রক্রিয়া ও শেষ সময়: আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রোগ্রামভেদে আবেদনের শেষ সময় আলাদা। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট কোর্সের সময়সীমা দেখে নিতে হবে।

আবেদন ও বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন। 

প্রধানমন্ত্রীর সঙ্গে সিপিসির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • ০৪ নভেম্বর ২০২৬
৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৪ নভেম্বর ২০২৬
ভিসি নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আবেদন ২৫ নভেম্বর…
  • ০৪ নভেম্বর ২০২৬
মাঠ ফেরত চেয়ে রাজধানীতে ফের সড়ক অবরোধ শেকৃবির সহস্রাধিক শিক…
  • ০৪ নভেম্বর ২০২৬
ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত ভিডিও ভাইরালের হুমকি দিয়ে টাকা …
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রেসিডেন্ট জিয়ার স্বপ্নের সার্ক: সদস্যদেশগুলোর মিলনমেলা আজ…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950