পরীক্ষায় নকল করায় বহিষ্কার হচ্ছেন ঢাবি ও অধিভুক্ত কলেজের ৭১ শিক্ষার্থী

২৩ মার্চ ২০২২, ০২:৫৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

পরীক্ষায় নকল করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের ৭১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি। একই সঙ্গে আবাসিক হলে শিক্ষার্থীকে নির্যাতন করায় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সিফাত উল্লাহর বিরুদ্ধে হল থেকে আজীবন ও বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করে কমিটি।

আজ বুধবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মাসিক শৃঙ্খলা কমিটির সভায় এসব সুপারিশ করা হয়। সুপারিশ অনুযায়ী, অভিযুক্তরা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বহিষ্কার হতে পারেন। আগামী সিন্ডিকেটে সুপারিশগুলো পাস হবে।

এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, নকল করার কারণে ৭১ শিক্ষার্থী ও সূর্যসেন হলে এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের শিক্ষার্থী সিফাত উল্লাহর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে।

জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন
  • ১৩ অক্টোবর ২০২৬
৩০ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স করে ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি, …
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষামন্ত্রী নাখোশ, শিক্ষকদের বদলির ফল প্রকাশে একাধিক জটিল…
  • ১৩ অক্টোবর ২০২৬
সকালে ডিমের চেয়েও বেশি প্রোটিন, ফাইবারও মিলবে যে ৩ খাবারে
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে য…
  • ১৩ অক্টোবর ২০২৬