চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ভাড়া বিতর্কে ছাত্রকে মারধর, প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ

২২ মার্চ ২০২২, ০৫:২১ PM
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ভাড়া নিয়ে বিতর্কের জেরে মারধর করার অভিযোগ উঠেছে সিএনজি চালকদের বিরুদ্ধে। ওই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইনের কর্মীরা মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন তারা।

এর আগে এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে সিনএনজি চালকরা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী আকিব জাবেদকে মারধর করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী আকিব জাবেদ বলেন, আমরা দুই-তিনজন ছিলাম। জিরো পয়েন্টে আমাদের সাথে ভাড়া নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে তর্কাতর্কি হচ্ছিল। এসময় সিএনজি চালক আমাকে ধাক্কা দেয় ও মারধর করে।

আরও পড়ুন: বগি নয়, হলভিত্তিক রাজনীতি করবে চবি ছাত্রলীগ

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সিএনজি চালকরা তাদের সাথে প্রতিনিয়তই খারাপ আচরণ করেন। এমনকি গায়ে পর্যন্ত হাত তুলেন। আমরা প্রক্টর বরাবর অভিযোগ দিলেও ওনারা ব্যবস্থা নেননি। আজকেও জিরো পয়েন্ট আমাদের এক সহপাঠীকে মারধর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল টিপু বলেন, আজকে দুপুরে আকিব জাবেদ নামে আমাদের একটা ছেলেকে সিএনজি চালক মারধর করছিলো। এছাড়া শুনেছি গতরাতে কায়সার অনিন্দ্য ও আনিকা রিয়া নামে আমাদের দুই কর্মীর মোবাইল নিয়ে গিয়েছিল সিএনজি থেকে। এর প্রতিবাদেই তারা আন্দোলন করেছে এখন। আমি ওদের সঙ্গে কথা বলেছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আহসানুল কবির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর গায়ে হাত তোলার প্রতিবাদে ছাত্ররা মূল ফটকে তালা দিয়েছে। আমরা কথা বলছি। বিষয়টি সমাধান হয়ে যাবে।

নকলমুক্ত এসএসসির জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসছে
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ বিকালের মধ্যে
  • ২৫ মার্চ ২০২৬
প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফরে বেলারুশ প্রেসিডেন্ট
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence