শপথ ভঙ্গ-সাংগঠনিক কাঠামোর বিরুদ্ধাচরণ

তরুণ কলাম লেখক ফোরাম চবি শাখার সভাপতি-সম্পাদক আজীবন বহিষ্কার, কমিটি বিলুপ্ত

১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ০৭:০২ PM
আজীবন বহিষ্কার হওয়া সভাপতি কারিশমা ইরিন ও সাধারণ সম্পাদক আজিজ ওয়েসি।

আজীবন বহিষ্কার হওয়া সভাপতি কারিশমা ইরিন ও সাধারণ সম্পাদক আজিজ ওয়েসি। © সংগৃহীত

শপথ ভঙ্গ এবং সাংগঠনিক কাঠামোর বিরুদ্ধাচরণের অপরাধে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার বর্তমান কার্যবর্ষের (২০২৬-২৭) সভাপতি কারিশমা ইরিন এবং সাধারণ সম্পাদক আজিজ ওয়েসিকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একইসাথে চবি শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে চবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে আজীবন বহিষ্কারের পাশাপাশি বর্তমান কমিটি বিলুপ্ত করা হলো। ভবিষ্যতে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’-এর নামের সাথে মিল রেখে কেউ কোনো সাংগঠনিক কাঠামো তৈরি করে পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ও কার্যক্রম শীঘ্রই ঘোষণা করা হবে। সে পর্যন্ত সকলকে শান্ত থাকার এবং বিভ্রান্ত না হওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

প্রাথমিকের ২১১ কোটি টাকার বই মুদ্রণ প্রস্তাব অনুমোদনের সুপা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্র…
  • ১২ নভেম্বর ২০২৬
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শ…
  • ১২ নভেম্বর ২০২৬
দেশের পথে প্রধানমন্ত্রী
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950