চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ঢাবি ছাত্রের

১৭ মার্চ ২০২২, ১২:৫১ PM
মাহাবুব আদর

মাহাবুব আদর © সংগৃহীত

চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থীর নাম মাহাবুব আদর। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থীর চাচা ফরহাদ। এর আগে সকালে পাবনার জেলার পাকশি সেতুতে এই ঘটনা ঘটে বলে জানায় ফরহাদ।

জানা যায়, মাহাবুবের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়নে।থাকতেন বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ১০০৬ নাম্বার কক্ষে। তিন সদস্যের পরিবারে সে তার পিতা মাতার একমাত্র সন্তান। তার পিতার নাম মো. হান্নান মিঠু। তিনি একজন রাজনীতিবিদ বলে জানা যায়।

আরও পড়ুন: মারা যাওয়া ঢাবি ছাত্রের শেষ স্ট্যাটাসে যা ছিল

তার চাচা ফরহাদ বলেন, মাহাবুব কুষ্টিয়া ঘুরতে গিয়েছিল। গতকাল বুধবার রাতে সে ফেসবুকে ছবি আপলোড দিয়েছে দেখলাম। আজকে সকালে শুনেছি সে মারা গেছে।

তিনি আরও বলেন, ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাবনার পাকশি সেতুর ওখানে জানালা দিয়ে মাথা বের করছিল। তখন সেতুর রেলিং (লোহা) এর সাথে ধাক্কা লেগে পরে গিয়ে সাথে সাথে সেখানেই মারা গেছে। তার পরিবারের সদস্যরা সেখানে গেছে। সন্ধ্যার দিকে তাকে নিয়ে আসবে।

মাহাবুরের এরকম হঠাৎ চলে যাওয়ায় ভেঙে পড়েছেন তার সহপাঠীরা। তার হলের কক্ষসঙ্গী (রুমমেট) মো. রাহাত শিকদার বলেন, মাহাবুব খুবই ভালো একজন ছেলে ছিল। সে সবসময় খুবই মিশুক, হাসিখুশি ও প্রাণবন্ত থাকত। তার এভাবে হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছি না। স্বপ্নের মতো লাগছে।

এ বিষয়ে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি এই বিষয়ে জেনেছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে। আমি ওর বন্ধুদের সাথে এই বিষয়ে যোগাযোগ করছি।

অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬
রেড ক্রিসেন্টে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ০২ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬