ঢাবি ছাত্রীকে যৌন হয়রানি, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

১০ মার্চ ২০২২, ০৯:৪৭ PM
অভিযুক্ত মিনহাজ

অভিযুক্ত মিনহাজ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ব্ল্যাকমেইল ও যৌন হয়রানির অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী ঢাবির শান্তি ও সংঘর্ষ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে ঢাবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পুলিশে সোপর্দ করা ওই ছাত্র উত্তরা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন : ছাত্রকে ছুরিকাঘাত, চিকিৎসায় এক লক্ষ টাকা দেবে বিশ্ববিদ্যালয়

এ ঘটনায় ওই ছাত্রের বিরুদ্ধে ভুক্তভোগী ঢাবি ছাত্রী শাহবাগ থানায় মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগপত্রে ওই ছাত্রী বলেন, পারিবারিকভাবে বিয়ের কথা চলায় মিনহাজের সঙ্গে ওই শিক্ষার্থীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এই সুযোগে গোপনে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখে মিনহাজ। এরপর এসব ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে বিয়ের আগেই তার সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ওই ছাত্রী আরও অভিযোগ করেন, সম্পর্ক থাকা অবস্থায় মিনহাজ গোপনে অন্তরঙ্গ মুহূর্তের স্ক্রিনশট নেন। যেগুলো দিয়ে তিনি ব্ল্যাকমেইল করতে থাকেন ও জোরপূর্বক তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন। তার কথা না শুনলে সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে এসব ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিতেন। এক পর্যায়ে আমি এগুলো সহ্য করতে না পেরে তথ্যপ্রমাণসহ লিখিত অভিযোগ দিয়েছি। ভুক্তভোগী ছাত্রী প্রথমে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা মঞ্চের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের পরামর্শে শাহবাগ থানায় মামলা করেন তিনি।

প্রধানমন্ত্রীর ত্রাণ বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলে সিদ্ধান্ত…
  • ১৫ মার্চ ২০২৬
প্রত্যাশিত চাঁদা না পেয়ে হাতুরিপেটা, ফের আটক উপজেলা ছাত্রদল…
  • ১৫ মার্চ ২০২৬
একুশে বইমেলা উপলক্ষে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন
  • ১৫ মার্চ ২০২৬
নিজেদের আদর্শিক ক্যাচাল দূরে রেখে বাংলাদেশ প্রশ্নে আমাদের এ…
  • ১৫ মার্চ ২০২৬
এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ
  • ১৪ মার্চ ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন নিয়ে বড় সুখ…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081