রাবিতে সিওয়াইবি’র নবীনবরণ ও কর্মশালা

০৫ মার্চ ২০২২, ০৭:২৭ PM
সিওয়াইবির নবীন বরণ অনুষ্ঠানে রাবির শিক্ষার্থীরা।

সিওয়াইবির নবীন বরণ অনুষ্ঠানে রাবির শিক্ষার্থীরা। © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) তাদের নবীন সদস্যদের বরণ করে নেয়ার  জন্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সাথে নতুন সদস্যদের ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ে দেওয়া হয়েছে ট্রেইনিং।

শনিবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ডীনস ভবনের ৩১১ নম্বর রুমে নবীন সদস্যদের বরণ এবং বিকাল সাড়ে ৩টায় একই স্থানে তাদের ট্রেইনিং কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ট্রেইনিং সেশনটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব হাসান আল মারুফ।

আরও পড়ুন: মাভাবিপ্রবিতে বহিরাগতদের অবাধ বিচরণ, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

সিওয়াইবি’র রাবি শাখার সভাপতি জেড এম তৌহিদুর নূর প্রিতমের সভাপতিত্বে নবীনবরণ ও ট্রেইনিং কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক রওশন জাহিদ এবং সংগঠনটির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ তন্ময়।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আবইয়াদ বিন বাজল, সংগঠনের সহ-সভাপতি সোহরাব হোসেন, মাহমুদুর রহমান মুন্না, রিয়াদ ইসলাম, ওবাইদুল হক, শামীমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, শাইদুল ইসলাম, মাহফুজুর রহমান, ফেরদৌসী আলী জিল, কামরুজ্জামান এবং অর্থ সম্পাদক সাইদুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রায় শতাধিক নবীন সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিওয়াইবি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজুমার সোসাইটি বা সচেতন ভোক্তা সমাজ (সিসিএস)-এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন ঢাবি, জাবি, জবি, ইবি, চবি, রাবি, খুবি ও গণবিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার সংরক্ষণে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬
অগ্রযাত্রার নতুন দিগন্ত: দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই রূপা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৬ আগস্ট ২০২৬