বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

০৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ PM
মিজ্ নাজনীন সুলতানা

মিজ্ নাজনীন সুলতানা © টিডিসি সম্পাদিত

বান্দরবান জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মিজ্ নাজনীন সুলতানাকে জেলাটির ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাজনীন সুলতানাকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি জেলার প্রশাসনিক কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

এদিকে বান্দরবানের বর্তমান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এ বছরের ২ এপ্রিল জেলার ২৩তম জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
আরও ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদন, তালিকায় যমুনা-আশ্রয়-…
  • ০৮ অক্টোবর ২০২৬
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো রামেবিতে উপাচার্যের কক্…
  • ০৮ অক্টোবর ২০২৬
হঠাৎ শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদত্যাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ৩ শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা; ব্…
  • ০৮ অক্টোবর ২০২৬