নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী উজেইবং মেলা

০৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ PM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ PM
মেলার উদ্বোধনে ম্রাসাথোয়াই মারমা

মেলার উদ্বোধনে ম্রাসাথোয়াই মারমা © টিডিসি ফটো

নারী উদ্যোক্তাদের উদ্যোগ, সৃজনশীলতা ও স্থানীয় পণ্যের প্রসার ঘটাতে খাগড়াছড়িতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী উজেইবং উদ্যোক্তা মেলা। নানা ধরনের পোশাক, পাহাড়িদের ঐতিহ্যবাহী পোশাক, গহনা, প্রসাধনীসহ দেশি-বিদেশি বিভিন্ন পণ্যের সমাহারে সাজানো হয়েছে মেলার ২৪টি স্টল।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের নারাইখাইয়া উদ্যোগ কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করা হয়। উজেইবং উদ্যোক্তা নেটওয়ার্কের ফাউন্ডার জিলিয়ান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি ও সংগ্রহ করা বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক ও গহনার পাশাপাশি থাকছে আধুনিক পোশাক, প্রসাধনী এবং নানা ধরনের দেশি-বিদেশি পণ্য। ফলে মেলাটি একদিকে যেমন উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ তৈরি করেছে, অন্যদিকে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার ক্ষেত্রও তৈরি করেছে।

আয়োজকরা জানান, সারাবছর নিজ নিজ ব্যবসা ও কর্মব্যস্ততায় থাকা নারী উদ্যোক্তাদের একত্রিত করার লক্ষ্যেই প্রতিবছর এ আয়োজন করা হয়। এটি নারী উদ্যোক্তাদের পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং নিজেদের উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার একটি মিলনমেলাও।

আরও দেখুন: সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, এ ধরনের উদ্যোগ পার্বত্য এলাকার নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বেকার নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি উদ্যোক্তাদের নিজেদের পণ্য বাজারজাত করার সুযোগ বাড়বে। একই সঙ্গে পাহাড়ের মানুষের ঐতিহ্য ও সংস্কৃতিও সবার সামনে তুলে ধরা সম্ভব হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। পাঁচ দিনের এ আয়োজনে স্থানীয় উদ্যোক্তা ও দর্শনার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো রামেবিতে উপাচার্যের কক্…
  • ০৮ অক্টোবর ২০২৬
হঠাৎ শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদত্যাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ৩ শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা; ব্…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
  • ০৮ অক্টোবর ২০২৬