ঢাবির জহুরুল হক হলের নতুন প্রভোস্ট বদরুজ্জামান ভূঁইয়া

১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৯ PM
মো.বদরুজ্জামান ভূঁইয়া

মো.বদরুজ্জামান ভূঁইয়া © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় অনুষদভুক্ত ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো.বদরুজ্জামান ভূঁইয়া।

আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো আখতারুজ্জামান তাকে হলটির ২২তম প্রাধ্যক্ষ হিসেবে আগামী ৩ বছরের জন্য নিয়োগ দেন।

আরও পড়ুন: শিক্ষার্থীবিরোধী নিয়মে ঠাসা ঢাবির প্রক্টরিয়াল বিধিমালা

অধ্যাপক ড মো. বদরুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ থেকে ২০০৪ ও ২০০৫ সালে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর করেন। এর পরে ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে পিএইডি অর্জন করেন।

এছাড়াও তিনি মালেশিয়ার ইউনিভার্সিটি অব পারলিস থেকে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট ডক্টোরাল ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন। পাশাপাশি টানা আট বছর মাস্টার দা সূর্যসেন হলের হাউজ টিউটর ছিলেন। 

 

 

প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি স্টেশন ঘিরে স্বপ্ন বুনছ…
  • ২২ অক্টোবর ২০২৬
‘সাংবাদিক-পুলিশ পেটাতে না পারলে ছাত্রদল হয়ে কী হলো’, অডিও ভ…
  • ২২ অক্টোবর ২০২৬
৮ ক্যাটাগরিতে ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দেবে ভিএসও বাং…
  • ২২ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ-মানববন…
  • ২২ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক গ্রেপ্তার
  • ২২ অক্টোবর ২০২৬
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
  • ২২ অক্টোবর ২০২৬