হিজড়াদের উদ্যোগে ঢাবিতে বিনামূল্যে পার্লার সেবা

১১ ডিসেম্বর ২০২১, ০৬:১৯ PM
রোকেয়া হলে বিনামূল্যে বিউটি পার্লার সেবা

রোকেয়া হলে বিনামূল্যে বিউটি পার্লার সেবা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে বিনামূল্যে বিউটি পার্লার সেবা দিয়েছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী নামে পরিচিত হিজড়ারা। তাদের দ্বারা পরিচালিত ‘উত্তরণ বিউটি পার্লার’ এ সেবা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার (১১ ডিসেম্বর) রোকেয়া হলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ সেবাদান কার্যক্রম। সেবার মধ্যে হেয়ারকাট, পেডিকিউর, ম্যানিকিউর, হেয়ার ট্রিটমেন্ট ও ফেসিয়াল উল্লেখযোগ্য।

আরও পড়ুন: করোনা সঙ্কট: রাজধানীবাসীর পাশে তৃতীয় লিঙ্গের সমন্বয়ে ঢাবির ‘বৃহন্নলা’ 

জানা যায়, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের উদ্যোগে উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে সপ্তমবারের মতো আরও একটি বিউটি পার্লার দেওয়া হয়েছে। সপ্তম এ বিউটি পার্লারটি উপহার পেয়েছেন নিশাত। পর্যায়ক্রমে ঢাবির মেয়েদের প্রত্যেকটি হলে এই কার্যক্রম চলবে বলে জানান উদ্যোক্তারা।

এ বিষয়ে উত্তরণ বিউটি পার্লারের পরিচালক তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর নিশাত বলেন, ডিআইজি হাবিুবর রহমান আমাদের স্বাবলম্বী করে তুলতে বিউটি পার্লার উপহার দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়েছেন। আমরা আগে রাস্তায় কালেকশন করতাম। আমি এসএসসি পর্যন্ত পড়েছি, কাজও পারি। আমরা অন্য বিউটি পার্লার থেকে সেবার দামও কম নিচ্ছি।

আরও পড়ুন: রাজধানীতে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য আরও একটি মাদ্রাসা চালু

তিনি আরও বলেন, এ সমাজ আমাদের এখনও তেমনভাবে গ্রহণ করেনি। সবাই যাতে আমাদের থেকে সেবা নিতে আগ্রহী হয় তাই আমাদের এ উদ্যোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে আমরা এই কার্যক্রম পরিচালনা করব। শিক্ষার্থীসহ সবাই যেন আমাদের পার্লারে গিয়ে সেবা নেয় সেই আহ্বানটুকু থাকবে।

রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী আমানতু আহমেদ বলেন, ভিন্নধর্মী এ সেবা পেয়ে ভালো লাগছে। তারাও আমাদের সমাজের একটা বড় অংশ। তাদের নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। তাদের এ উদ্যোগ দেখে এবং সেবা নিয়ে আমার খুব ভালো লাগছে।

আরও পড়ুন: তৃতীয় লিঙ্গের মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষ শুরু

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage