শিক্ষকদের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ, অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন সামিনা লুৎফা

১১ অক্টোবর ২০২৬, ০৬:০৩ PM
মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন অধ্যাপক ড. সামিনা লুৎফা।

মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন অধ্যাপক ড. সামিনা লুৎফা। © সংগৃহীত

শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা সীমিত করার চেষ্টা ও ভিন্নমত প্রকাশের কারণে শিক্ষকদের হেনস্তার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে শ্রেণিকক্ষে পাঁচ মিনিট নীরবতা পালন করে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা। রবিবার (১১ অক্টোবর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শ্রেণিকক্ষে প্রতিবাদের তথ্যটি জানান শিক্ষক নেটওয়ার্কের এই নেত্রী। 

সেখানে তিনি লেখেন, শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা নস্যাৎ করার পরিকল্পিত চক্রান্ত শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের পারস্পরিক আস্থা নষ্ট করছে। ভিন্নমত প্রকাশ বা কথা বলার কারণে যেসব শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন, তাদের প্রতি সংহতি জানাতেই ব্যক্তিগতভাবে এ প্রতিবাদ করেছেন তিনি।

ফেসবুক পোস্টে সামিনা লুৎফা আরও জানান, সেদিনের ক্লাসে শিক্ষার্থীদের সঙ্গে একটি ‘কোড অব কন্ডাক্ট’ বা আচরণবিধি নির্ধারণ করেছেন তিনি। অনুমতি ছাড়া শ্রেণিকক্ষে কী করা যাবে বা যাবে না এবং মতবিরোধ তৈরি হলে তা কীভাবে নিরসন করা হবে, সেসব বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এরপর মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট নীরব থাকেন তিনি। পোস্টের শেষে সবার প্রতি ‘রিক্লেইম ক্লাসরুম’ বা শ্রেণিকক্ষের অধিকার ফিরে পাওয়ার আহ্বান জানান এ অধ্যাপক।

গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি ক্লাসে নেকাব পরা এক ছাত্রীর সঙ্গে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের আলোচনাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে ৮ অক্টোবর জরুরি সভা ডেকে ওই শিক্ষককে সব ধরনের পাঠদান কার্যক্রম থেকে অব্যাহতি দেয় ইংরেজি বিভাগ।

এরপর শনিবার (১০ অক্টোবর) ফেসবুক লাইভে এসে তাসনিম সিরাজ দাবি করেন, তিনি কোনো শিক্ষার্থীর ধর্মীয় পোশাকের অবমাননা করেননি। বরং মুখমণ্ডল সম্পূর্ণ ঢাকা থাকায় পরিচয় শনাক্তকরণ ও স্বাভাবিক পাঠদানে অস্বস্তির কথা জানিয়েছিলেন।

এদিকে, অনুমতি ছাড়া শ্রেণিকক্ষের আলোচনা গোপনে রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনাকে ‘বেআইনি’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই শ্রেণিকক্ষে নিজের প্রতিবাদ জানালেন অধ্যাপক সামিনা লুৎফা।

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্…
  • ১১ অক্টোবর ২০২৬
সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন র…
  • ১১ অক্টোবর ২০২৬
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্…
  • ১১ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, সরাসরি মৌখ…
  • ১১ অক্টোবর ২০২৬
আয়াসসহ দুইজনের তিন দিন, বাকিদের দুই দিন রিমান্ড
  • ১১ অক্টোবর ২০২৬
দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের অর্ধেকই অবস্থিত ঢাকায়
  • ১১ অক্টোবর ২০২৬