৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 

১১ অক্টোবর ২০২৬, ০৩:১৭ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শরৎকালীন ছুটি ও দুর্গাপূজা উপলক্ষ্যে ৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এসময় ক্যাম্পাসের সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। রবিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস.এম.আকবর হোছাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদেশক্রমে জানানো যাচ্ছে যে ‘দুর্গাপূজাসহ শরৎকালীন ছুটি’ উপলক্ষ্যে আগামী ১৮ অক্টোবর (রবিবার) হতে ২২ অক্টোবর  (বৃহস্পতিবার) পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ থাকবে।

উল্লেখ্য চলতি বছর দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারি ছুটির মেয়াদ বাড়িয়েছে সরকার। যেখানে পূর্বের ৩ দিনের স্থলে ছুটি বাড়িয়ে ৫ দিন করা হয়েছে। 

ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬
৪ বছর পর ঢাবির সমাবর্তন জানুয়ারিতে—কারা অংশ নিতে পারবেন, জা…
  • ১১ অক্টোবর ২০২৬
তিন ক্যাটাগরিতে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ…
  • ১১ অক্টোবর ২০২৬