সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে চবি ছাত্রদলের স্মারকলিপি © সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব আবাসিক হলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ দাবিতে রবিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
জানা গেছে, চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেনের নেতৃত্বে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমান সময়ে বিদ্যুৎ ঘাটতি মোকাবিলা, বিদ্যুৎ সাশ্রয় এবং শিক্ষার্থীদের আবাসিক জীবন স্বাভাবিক রাখতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা হ্রাস পাবে। বিশেষ করে বিদ্যুৎ সংকটের সময়ে শিক্ষার্থীদের পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।