ঢাবিতে এই মুহূর্তে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নেই: উপ-উপাচার্য

১০ ডিসেম্বর ২০২১, ০৫:৩৬ PM
অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও ঢাবি লোগো

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও ঢাবি লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবি করেছেন ২০২০ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা। তবে এই মুহূর্তে এটির সম্ভাবনা নেই জানিয়েছেন ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

অধ্যাপক সামাদ বলেন, ২০১৪ সালে ঢাবি থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা তুলে দেওয়া হয়েছিল। এর পেছনে অনেকগুলো কারণ ছিল। এই কারণগুলো সেসময় আমরা সকলেই যৌক্তিক মনে করেছিলাম। এখনো করি। আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার পক্ষে না।

আরও পড়ুন: চাপ-জালিয়াতি সামলাতে দ্বিতীয়বারে ভর্তি পরীক্ষার সুযোগ দিচ্ছে না ঢাবি

ঢাবি উপ-উপাচার্য আরও বলেন, যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবি করছেন তারা কিসের ভিত্তিতে এই দাবি জানাচ্ছেন সেটি আমার বোধগম্য নয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঢাবিতে এই মুহূর্তে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন: ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবি জোরালো হচ্ছে

প্রসঙ্গত, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখলে অনেক মেধাবী ছাত্র ঢাবিতে পড়ার সুযোগ পাবেন না- এ ধারণা থেকে ২০১৪ সালের ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে। পরে ঢাবির এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা তখন আন্দোলন করেছিলেন। এছাড়া এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক আদালতে রিটও করেছিলেন।

ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: শিক্ষিত বেকারদের স্বপ্নভঙ্গের …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদ…
  • ১১ অক্টোবর ২০২৬
পাওয়ার ব্যাংক থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, জরুরি অবতরণ
  • ১১ অক্টোবর ২০২৬
ডাই-হার্ড পড়তাম, রাতে ৩-৪টা পর্যন্ত, সকালে ৮টা থেকে, খাওয়া…
  • ১১ অক্টোবর ২০২৬
আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির …
  • ১১ অক্টোবর ২০২৬