আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির স্ত্রী

১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ PM
ধ্রুব রাঠীর স্ত্রী জুলি

ধ্রুব রাঠীর স্ত্রী জুলি © সংগৃহীত

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে যোগ দেওয়ার আগে আটক হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী। শনিবার (১০ অক্টোবর) সকালে গুরুগ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। গভীর রাতে মুক্তি পাওয়ার পর রবিবার সকালে একটি ভিডিওবার্তায় ধ্রুব অভিযোগ করেছেন, তাকে আটক নয়, অপহরণ করা হয়েছিল।

ধ্রুবের স্ত্রী জুলি শনিবার রাতে স্বামীর খোঁজ না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ওর ফোন বন্ধ। বন্ধুদেরও ফোন বন্ধ। কারও সঙ্গে যোগাযোগ করতে পারছি না। দিল্লি পুলিশ দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন।’

জুলির ওই পোস্টের পর ধ্রুবের ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) পক্ষ থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে দিল্লি পুলিশকে কটাক্ষ করা হয়। পরে ধ্রুবের মুক্তির খবর জানিয়ে ইনস্টাগ্রামে আরও একটি স্টোরি পোস্ট করেন জুলি।

প্রতিবেদন অনুযায়ী, ধ্রুব বর্তমানে ভারতে রয়েছেন। সম্প্রতি বেঙ্গালুরুতে সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকে ও দলের অন্য নেতাদের সঙ্গে তাকে দেখা গিয়েছিল। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে তার যোগ দেওয়ার কথা ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে গুরুগ্রামের সেন্ট্রাল বিহারে ধ্রুবের বাড়িতে সাদা পোশাকের প্রায় ৩০ জন পুলিশ সদস্য পৌঁছান। সকাল সাড়ে ৭টার দিকে তাকে আটক করে সেক্টর ৩৯-এর ক্রাইম ব্রাঞ্চ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশের এক কর্মকর্তা জানান, বিক্ষোভে যোগ না দিতে তাঁকে সতর্ক করা হয়েছে।

মুক্তির পর রবিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে প্রকাশ করা ভিডিওবার্তায় ধ্রুব আরও অভিযোগ করেন, তাঁকে আটক করার সময় তাঁর বাবা-মায়ের সঙ্গে সাদা পোশাকের পুলিশ সদস্যদের হাতাহাতি হয়। একই বিক্ষোভের ঘটনায় আটক হওয়ার পর মুক্তি পেয়েছেন সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকও।

এর আগে সিজেপির আন্দোলনে সমর্থন জানানোর পর ধ্রুবের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এর জবাবে পাসপোর্ট হাতে একটি ভিডিও প্রকাশ করে তিনি জানান, তিনি ভারতীয় নাগরিক এবং যেকোনো আন্দোলনে যোগ দেওয়ার অধিকার তার রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: শিক্ষিত বেকারদের স্বপ্নভঙ্গের …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদ…
  • ১১ অক্টোবর ২০২৬
পাওয়ার ব্যাংক থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, জরুরি অবতরণ
  • ১১ অক্টোবর ২০২৬
ডাই-হার্ড পড়তাম, রাতে ৩-৪টা পর্যন্ত, সকালে ৮টা থেকে, খাওয়া…
  • ১১ অক্টোবর ২০২৬