ককরোচদের বিক্ষোভ ঘিরে ৫৭ মেট্রোরেল স্টেশন -দিল্লীগামী ট্রেন বন্ধ, প্রস্তুত ২৩ হাজার পুলিশ

০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ PM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪০ PM
ককরোচ পার্টির আন্দোলনে ঘিরে দিল্লীর ৫৭ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

ককরোচ পার্টির আন্দোলনে ঘিরে দিল্লীর ৫৭ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা © সংগৃহীত

ভারতের দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ এবং দিল্লী অভিমুখী ট্রেন চলাচল বাতিলের ঘটনায় কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন সংগঠনটির কর্মী অভিজিৎ দীপকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এবং সংগঠনটির আরও দুই কর্মী সৌরভ দাস ও আশুতোষ রানকাকে নিরাপত্তাব্যবস্থা নিয়ে হাসিঠাট্টা করতে দেখা যায়। এদিকে ককরোচদের বিক্ষোভের খবরে আরও ২৩ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করার ঘোষণা দিয়েছে দিল্লী পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়ার

শনিবার (১০ অক্টোবর) দিল্লির জন্তর মন্তরে সিজেপির বিক্ষোভের আগে শুক্রবার (৯ অক্টোবর) ভিডিওটি প্রকাশ করেন অভিজিৎ দীপকে। ভিডিওতে তিনজনকে পিঠে ব্যাকপ্যাক ও সঙ্গে লাগেজ নিয়ে চলতে দেখা যায়। এ সময় দীপকে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন। বিক্ষোভের আগে গণপরিবহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়া নিয়েও তারা হাসিঠাট্টা করেন।

দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) শুক্রবার জানায়, নিরাপত্তার কারণে ৯ অক্টোবর রাত ৯টা থেকে অনির্দিষ্টকালের জন্য ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার গেট বন্ধ থাকবে। শনিবার জন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, বিক্ষোভ মোকাবিলায় পুলিশ সদস্যদের সংযম দেখানো এবং ন্যূনতম বল প্রয়োগের নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। ১০ অক্টোবরের কর্মসূচি ঘিরে রাজধানীতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২৩ হাজার অতিরিক্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দিল্লি পুলিশের সেন্ট্রাল রেঞ্জের যুগ্ম কমিশনার মধুর ভার্মা বলেন, ‘ঝড়ের জন্য প্রস্তুত থাকুন। সংযমের অনুশীলন করুন। শান্তি রক্ষা করুন। কারণ, পুলিশের প্রকৃত শক্তি শুধু জনতাকে নিয়ন্ত্রণ করার মধ্যে নয়, বরং শৃঙ্খলা, মর্যাদা ও ন্যূনতম বল প্রয়োগের মাধ্যমে তা করার মধ্যে।’

কর্মকর্তারা জানান, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দিল্লি পুলিশের প্রয়োজনে প্রায় ২৩ হাজার কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য প্রস্তুত রেখেছে। অতিরিক্ত সদস্য মোতায়েন করা হলে রাজধানীতে কেন্দ্রীয় বাহিনীর মোট সদস্যসংখ্যা ২৫ হাজার ছাড়াবে।

শনিবারের বিক্ষোভটি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপির ঘোষিত কর্মসূচি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারসাজি এবং ভোটার নিবন্ধনের গুরুত্বপূর্ণ নথি ফর্ম-৬ পরিবর্তনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের অন্য দুই সদস্যকে পাশ কাটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতি ধ্রুপদি মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে আজ রাত ৮ টায় রাষ্টপতি ভবনে যাবেন বিরোধীদলীয় নেতারা। যেখানে এখন পর্যন্ত রাহুল গান্ধীর সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমুল প্রধান 

৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
  • ০৯ অক্টোবর ২০২৬
ফায়ারিং স্কোয়াডে সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করবে যুক্ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে হেনরিখ বল ফাউন্ডেশন
  • ০৯ অক্টোবর ২০২৬
দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় অংশ নি…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিধবা আছিয়ার থানায় লিখিত অভিযোগের পর পলাতক ফ্যামিলি কার্ড ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
কুমিল্লার তাজমিন হত্যা মামলার মূল আসামি চট্টগ্রাম থেকে গ্রে…
  • ০৯ অক্টোবর ২০২৬