সব শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ভ্যাকসিন সার্টিফিকেট চেয়েছে ঢাবি

১২ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৪ PM
ভ্যাকসিন সার্টিফিকেট

ভ্যাকসিন সার্টিফিকেট © প্রতীকী ছবি

জরুরি ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনার ভ্যাকসিন সার্টিফিকেট/ভ্যাকসিন গ্রহণের প্রমাণপত্র চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবা প্রাপ্তির ক্ষেত্রে এই প্রমাণপত্র দিতে হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আজ রবিবার (১২ সেপ্টেম্বর) ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি কেউ ভ্যাকসিন কার্যক্রমের আওতায় না এসে থাকেন, তাদেরকে দ্রুত ভ্যাকসিন গ্রহণ প্রক্রিয়ার আওতায় আসার পরামর্শ দেয়া যাচ্ছে।

তাছাড়া ইতোমধ্যে ভ্যাকসিন গ্রহণকারী সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ssl.du.ac.bd) তাদের নিজ নিজ প্রোফাইলে ঢুকে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন গ্রহণের প্রমাণপত্র আপলোড করতে আহবান জানানো যাচ্ছে।

মা হারা শিশুকে কোলে নিলেন ডিসি, দিলেন আর্থিক সহায়তা ও নতুন …
  • ১৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল …
  • ১৪ অক্টোবর ২০২৬
রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
  • ১৪ অক্টোবর ২০২৬
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত, শেকৃবির ক্লাস-পরীক্ষা বর্জন…
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬