রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্রা শুরু © সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের কক্ষ উদ্বোধনের পাশাপাশি এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে লাল ফিতা কেটে ক্লাবের কক্ষ উদ্বোধন করেন জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. লাভলী নাহার। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং উদ্বোধন শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের মিষ্টিমুখ করানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. লাভলী নাহার। তিনি শিক্ষার্থীদের বিতর্ক, সাহিত্য ও জ্ঞানচর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে এ ধরনের ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ ছাড়া বক্তব্য দেন হল সংসদের ভিপি সমাপিকা সিমি, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও RUDO-এর ডেপুটি ডিরেক্টর অব স্টাডি সার্কেল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স আয়রিন সুলতানা আলো, ক্লাবের কোষাধ্যক্ষ দিল আফরোজা খানম এবং সহ-বিতর্ক সম্পাদক ফাতেমাতুজ সানিহা।
ক্লাবের কোষাধ্যক্ষ দিল আফরোজা খানম ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিতর্কচর্চার সুযোগ তৈরির পাশাপাশি প্রতিবছর অন্তত দুটি বিতর্ক আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সহ-বিতর্ক সম্পাদক ফাতেমাতুজ সানিহা বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা ও গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ক্লাবের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হয়েছেন সু-প্রভা ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফাতেমাতুজ সানিহা। যুগ্ম সাধারণ সম্পাদক মাহিম শিকদার, অর্থ সম্পাদক নাফিসা রেজা শৈলী, দপ্তর সম্পাদক জান্নাতুল আফরিন, সাংগঠনিক সম্পাদক মহিমা হিমু, প্রচার সম্পাদক গুলশান আরা দুলালী, কর্মশালা সম্পাদক সাদিকা আহসান শ্রেয়া, সাহিত্যবিষয়ক সম্পাদক রূপন্তী কর্মকার এবং সহ-সাহিত্যবিষয়ক সম্পাদক মোছা. সুমাইয়া খাতুন নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সিনথিয়া ফাতিমা ও সুমাইয়া আক্তার ফাতেমা।
অনুষ্ঠানে জুলাই ৩৬ হলের হাউস টিউটর, ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য ও নবীন সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক, সাহিত্য, গবেষণা ও মুক্তচিন্তার চর্চা বিস্তৃত করতে নিয়মিত বিতর্ক, সাহিত্যচর্চা ও জ্ঞানভিত্তিক কার্যক্রম আয়োজন করা হবে। শিক্ষার্থীদের জন্য একটি সক্রিয় ও সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ