‎ঢাবি প্রক্টর অফিসে শিক্ষার্থীদের অবস্থান, তালা দেওয়ার আল্টিমেটাম

১৪ অক্টোবর ২০২৬, ০১:৩৬ PM
ঢাবির প্রক্টর অফিসে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ঢাবির প্রক্টর অফিসে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

‎​ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষকের ব্যক্তিগত গাড়ির ধাক্কায় সাত শিক্ষার্থী আহতের ঘটনার সর্বশেষ আপডেট জানতে ও বিচারের দাবিতে প্রক্টর অফিসে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে প্রক্টরকে অফিসে না পেয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। 

এক ঘণ্টার মধ্যে প্রক্টর উপস্থিত না হলে অফিসে তালা দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা জানান, গতকালের দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীদের বিরুদ্ধে কী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে, তা জানতে তারা প্রক্টর কার্যালয়ে এসেছিলেন। কিন্তু অফিসে এসে প্রক্টরকে না পাওয়ায় তারা কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে প্রতিবাদ শুরু করেন।

আরও খবর: বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম্ভাব্যতা যাচাই ইউজিসির

‎‎এ সময় বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য ইসরাত জাহান ইমু জানান, এক ঘণ্টার মধ্যে প্রক্টর স্যার উপস্থিত হয়ে পদক্ষেপের বিষয়ে সুস্পষ্ট জবাব না দিলে প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

তিন দিনের সফরে দেশের বাইরে গেলেন শিক্ষামন্ত্রী
  • ১৪ অক্টোবর ২০২৬
দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্যান্সারসহ ৭ রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা নিয়ে নতুন নির্…
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ বেশি ফোর্স মোতায়ন থাকবে, সেনাব…
  • ১৪ অক্টোবর ২০২৬
ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
  • ১৪ অক্টোবর ২০২৬
সব হিসাব চুকিয়ে ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ই…
  • ১৪ অক্টোবর ২০২৬