তাসনিম সিরাজ মাহবুব

শুধু মহিলারা না, অনেক ছেলেও নিজেদের খুব অনিরাপদ মনে করছে

১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ PM
ঢাবির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব এবং সাংবাদিক খালেদ মুহিউদ্দীন

ঢাবির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব এবং সাংবাদিক খালেদ মুহিউদ্দীন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব বলেছেন, সব জায়গায় এখন কেন জানি শুধু মহিলারা না, অনেক ছেলেকেও দেখি, তারা খুব অনিরাপদ মনে করে। তারা বলে যে, ম্যাডাম সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় চলে যাই। মা চিন্তা করবেন।’ মঙ্গলবার (১৩ অক্টোবর) ঠিকানায় খালেদ মুহিউদ্দীন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

২৪-এর পরে দেশটা বদলে গেছে উল্লেখ করে অধ্যাপক তাসনিম সিরাজ বলেন, ‘এটা বিস্তারিত বলার দরকার নাই। আমরা দেখেছি, স্কুল-কলেজ লেভেলের শিক্ষকদের সাথে কি করা হয়েছে। ইভেন আমাদের ইউনিভার্সিটিতে এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটিতে কি করা হয়েছে- এগুলো সব আমরা জানি। আমি এটা রিপিট করব না। আমি শুধু বলব যে, আপনাকে আমার চেনার দরকার নেই।’

তিনি বলেন, ‘আপনি আমার ছাত্র বা ছাত্রী। নাম হয়তো বলতে পারি না। কিন্তু ডিপার্টমেন্টে তো সবসময় দেখা হচ্ছে। কিন্তু আমি যদি আপনাকে একেবারেই দেখতে না পারি, তাহলে আপনি যে আমার বিভাগের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য, শিক্ষক হন বা ছাত্র হন, আমি কীভাবে বুঝবো?’

আরও খবর: সব হিসাব চুকিয়ে ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি

তিনি আরও বলেন, ‘বর্তমানে যে কালচার উঠেছে বাংলাদেশে। এটা তো শুরু হয়েছে ২৪ আগস্টের পরেই। যেটা শুরু হয়েছে, এতে একজন মানুষ যদি নিরাপদ মনে না করে, তাকে কি আপনি খুব বেশি দোষ দিতে পারবেন? আমাকে কি রাষ্ট্র সেই নিরাপত্তাটা দিচ্ছে?’

অধ্যাপক তাসনিম সিরাজ বলেন, ‘আমার ইউনিভার্সিটির একটা মেয়ে হেঁটে যাচ্ছে। একজন সাধারণ কর্মচারী মেয়েটাকে অশ্লীল ভাষায় কথা বলল। তারপরে কি হলো? লোকে ধরে নিয়ে গেল থানায়। তারপরে জিহাদী জনতারা এসে তাকে ছুটিয়ে তার ফুলারের মালা দিয়ে তাকে বরণ করে নিল।’

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন নিয়মে, জানাল মন্ত্রণালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়ায় স্কুল ছাত্রীদের ১৫০টি বাইসাইকেল উপহার
  • ১৪ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, শানাক্ত হলো আওয়ামী লীগের যে ৪ নেতা
  • ১৪ অক্টোবর ২০২৬
‘ওই ছাত্রীকে ‘সরি’ বলতে লাঠিতে ভর দিয়ে ১০ মিনিট দাঁড়িয়ে …
  • ১৪ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি, প্রতিষ্ঠানকে…
  • ১৪ অক্টোবর ২০২৬
১৫ তরুণ পাচ্ছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’, অনুদান পাচ্…
  • ১৪ অক্টোবর ২০২৬