খোলার দিনে রাবির স্কুল শিক্ষার্থীদের উচ্ছ্বাস

১২ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৯ PM
খোলার দিনে রাবির স্কুল শিক্ষার্থীদের উচ্ছ্বাস

খোলার দিনে রাবির স্কুল শিক্ষার্থীদের উচ্ছ্বাস © টিডিসি ফটো

করোনা মহামারির কারণে ১৮ মাস বন্ধ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্কুলগুলোতে মুখরিত পরিবেশ দেখা গেছে। রবিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় স্কুল ও শেখ রাসেল মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ দেখা গেছে।

এদিন সকাল ১০টায় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম স্কুল দুটি পরিদর্শন করার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সেখানে স্কুল পরিচালনা কমিটি সরকারি নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। এছাড়া স্বাস্থ্যবিধি অনুসরণের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুকি এড়ানো সম্ভব হবে বলে উল্লেখ করেন তারা।

এসময় সেখানে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতিসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত রাবির কর্মকর্তারা উচ্ছ্বাসিত শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

মা হারা শিশুকে কোলে নিলেন ডিসি, দিলেন আর্থিক সহায়তা ও নতুন …
  • ১৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল …
  • ১৪ অক্টোবর ২০২৬
রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
  • ১৪ অক্টোবর ২০২৬
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত, শেকৃবির ক্লাস-পরীক্ষা বর্জন…
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬