জাবির আইবিএ’র নতুন পরিচালক ড. কে এম জাহিদুল ইসলাম

১২ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩১ PM
অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম

অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) নতুন পরিচালক নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম। গত ৪ সেপ্টেম্বর ২০২১ তারিখে তিনি এ পদে যোগদান করেন। তাঁর মেয়াদকাল হবে ৩ বছর।

আইবিএ নব নিযুক্ত পরিচালক অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তিনি আইবিএ থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। ২০০৫ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ’তে প্রভাষক পদে যোগদান করেন। ২০০৯ সালে সহকারী অধ্যাপক, ২০১৩ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

২০১২ সালে তিনি ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি এবং ব্যবস্থাপনা বিভাগ থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। ইতোমধ্যে দেশ-বিদেশের প্রসিদ্ধ জার্নালে তাঁর ৫০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

মা হারা শিশুকে কোলে নিলেন ডিসি, দিলেন আর্থিক সহায়তা ও নতুন …
  • ১৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল …
  • ১৪ অক্টোবর ২০২৬
রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
  • ১৪ অক্টোবর ২০২৬
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত, শেকৃবির ক্লাস-পরীক্ষা বর্জন…
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬