চলছে সশরীরে ঢাবির বার্ষিক সিনেট অধিবেশন

২৪ জুন ২০২১, ০৩:২৩ PM
সশরীরে ঢাবির বার্ষিক সিনেট অধিবেশন চলছে

সশরীরে ঢাবির বার্ষিক সিনেট অধিবেশন চলছে © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৮শ’ ৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট উপস্থাপন করার কথা হয়েছে ।

আজ বৃহস্পতিবার ( ২৪ জুন) বেলা ৩টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অধিবেশন  শুরু হয়েছে।

সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধিবেশনে সভাপতিত্ব করছেন। চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে সিনেটের এই বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিনেটের এই বার্ষিক অধিবেশন আহ্বান জানান।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬